Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

রাজারদিঘী দাখিল মাদ্রাসার বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরের রাজারদিঘী দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এক বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। সঠিক শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন।

অত্র মাদ্রাসার শিক্ষক সুপার ওমর ফারুক ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন, শেরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোনায়েম খান, মির্জাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক বদিউজ্জামান বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ মজিবর রহমান (মজনু), বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান, রুহুল আমিন, শিক্ষক কাউছার আলী, মোমিনুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ।

অত্র মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মেধা ও মাদ্রাসায় বেশিদিন উপস্থিতি হওয়ায় সাদিয়া, আতিয়া, রিমুকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীবৃন্দের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।