Dhakainfo24
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারা বাংলা
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানকে ঘিরে নতুন করে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১২, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ বা বের হওয়া যেকোনো জাহাজ ‘অবরোধ’ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী।

ট্রাম্প নিজের মালাকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে বলেন, ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনায় বেশ কিছু বিষয়ে অগ্রগতি হলেও মূল ইস্যু- পারমাণবিক কর্মসূচি- নিয়ে কোনো সমঝোতা হয়নি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি খোলা রাখার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পালন করেনি। বরং প্রণালিতে মাইন থাকার আশঙ্কা তৈরি করে জাহাজ চলাচলকে ঝুঁকির মুখে ফেলেছে, যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শিগগিরই হরমুজ প্রণালিতে প্রবেশ ও বহির্গমনকারী সব জাহাজের ওপর নজরদারি এবং কার্যত অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে। ট্রাম্প বলেন, যারা ইরানকে কোনো ধরনের টোল দেবে, তাদের জাহাজ আন্তর্জাতিক জলসীমাতেও আটক করা হতে পারে।

তিনি আরও জানান, প্রণালিতে স্থাপিত মাইন ধ্বংসে পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্র বা বেসামরিক জাহাজের ওপর কোনো হামলা হলে তার জবাব কঠোর সামরিক শক্তি দিয়ে দেওয়া হবে।

ট্রাম্পের ভাষায়- ‘আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে ও গতিরোধ করতে নির্দেশ দিয়েছি, যারা ইরানকে টোল (শুল্ক) দিয়েছে। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না।’

ট্রাম্প অভিযোগ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে এই সংকট বজায় রাখছে অর্থ আদায় এবং পারমাণবিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে। তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটি গুরুতর ক্ষতির মুখে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, প্রস্তাবিত অবরোধে অন্যান্য দেশও যুক্ত হতে পারে এবং যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে তারা আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যার মাধ্যমে বৈশ্বিক তেল পরিবহনের একটি বড় অংশ সম্পন্ন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। এই প্রণালিকে ঘিরে যেকোনো যুক্তরাষ্ট্রের যেকোনো উসকানি আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র- পার্সটুডে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।