Dhakainfo24
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৮, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত সনাতনীদের শতভাগ ভোট পেয়েছেন উল্লেখ করে তাদের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে চান বলে জানিয়েছেন টাঙ্গাইল-৭ ( মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত অভিনন্দন বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মনোনীত এই সংসদ সদস্য আরও বলেন, এই আসনে সনাতনী ছাড়াও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষ যেন তাদের পূর্ণ অধিকার নিয়ে বাঁচতে পারেন তারজন্য যা করণীয় তা তিনি করবেন। প্রসঙ্গত, এই নির্বাচনে নিকটতম প্রতিযোগী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থীকে ৭১ হাজার ৫১ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। ধারণা করা হয় এই নির্বাচনে এই আসনের সনাতন সম্প্রদায়ের সর্বোচ্চ ভোট তার ব্যালটেই পড়েছে।

অনুষ্ঠানে বকৃতা করেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা ও মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, ব্রাহ্মণ সংসদ নেতা লিটন চক্রবর্তী, বাবু জ্যোতি বিনোদ গোস্মামী, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন নেতা সুনীল সারথী, পূজা উদযাপন পরিষদ নেতা বাবু কার্তিক চন্দ্র সাহা, পরেশ কর্মকার, কেন্দ্রীয় কালিমন্দির কমিটির নেতা সুভাষ চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা প্রমুখ।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।