Dhakainfo24
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৮, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ ফিরেছে দেশে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে এসব মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।

একইদিনে পৃথক একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে বলেও জানা গেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় এসব মরদেহ নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।