Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে নতুন ভাড়ার হার এখনো চূড়ান্ত করা হয়নি।

আজ সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে এ বিষয়ে একটি প্রস্তাবনা দেওয়া হবে, যা পরবর্তীতে সড়ক পরিবহন মন্ত্রণালয় অনুমোদন দেবে।

রোববার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক শুরু হয়ে রাত ১০টার দিকে শেষ হয়। এতে বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রচলিত হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে বাসভাড়া ১ পয়সা বৃদ্ধি করা হয়। সেই হিসেবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব আলোচনায় এসেছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা নির্ধারিত।

আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এ হার কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। এসি বাসের ভাড়া এবং ট্রাক বা কাভার্ড ভ্যানসহ মালবাহী যানের ভাড়া সরকার নির্ধারণ করে না।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।