Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

১৫ দিন পর গভীর কুয়া থেকে শিয়ালের দুটি ছানা উদ্ধার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে একটি পরিত্যক্ত গভীর কুয়ায় পড়ে যাওয়া দুটি শিয়ালের ছানাকে ১৫ দিন পর জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’। গতকাল রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুসুম্বি ইউনিয়নের খিকিন্দা পূর্ব গ্রাম থেকে ছানা দুটিকে উদ্ধারের পর নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে মায়ের সঙ্গে রাতে খাবার সংগ্রহ করতে বেরিয়ে খিকিন্দা পূর্ব গ্রামের কৃষি জমির পাশের একটি পরিত্যক্ত গভীর কুয়ায় পড়ে যায় ছানা দুটি। কুয়াটি মূলত একটি গভীর নলকূপ স্থাপনের জন্য খনন করা হয়েছিল, যা দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল। গর্তটি গভীর হওয়ায় ছানা দুটি উপরে উঠতে ব্যর্থ হয়। স্থানীয়রা বিষয়টি টের পাওয়ার পর ওপর থেকে খাবার ফেলে ছানা দুটিকে এতদিন বাঁচিয়ে রাখেন। এমনকি মা শিয়ালটিও নিয়মিত গর্তের পাড়ে এসে ছানাগুলোকে খাবার দিয়ে যেত। তবে সম্প্রতি বৃষ্টির কারণে কুয়ায় পানি জমতে শুরু করলে ছানা দুটির জীবন সংকটাপন্ন হয়ে পড়ে।

এমন খবর জানতে পেরে শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’র সভাপতি সোহাগ রায়কে খবর দেন। এরপর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসময় শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ জামাল কামাল, সংগঠনের সভাপতি সোহাগ রায় সাগর ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের নেতৃত্বে ও স্থানীয়দের সহযোগীতায় সন্ধ্যা ৬টার দিকে অত্যন্ত সতর্কতার সাথে গভীর কুয়া থেকে ছানা দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। দীর্ঘ বন্দিদশায় বাচ্চা দুটি ক্ষুধার্ত ও বেশ ভীত হয়ে পড়েছিল।

উদ্ধারকৃত ছানা দুটি মূলত পাতিশিয়াল। উদ্ধার পরবর্তী পর্যবেক্ষণ শেষে সংস্থাটির সভাপতি সোহাগ রায় বলেন, এদের বৈজ্ঞানিক নাম Canis aureus এবং ইংরেজিতে এদের ‘গোল্ডেন জ্যাকল’ (Golden Jackal) বলা হয়। পাতিশিয়াল যেকোনো পরিবেশে মানিয়ে নিতে সক্ষম হলেও আবাসস্থল সংকটে এরা আজ হুমকির মুখে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বন্যপ্রাণীগুলো আমাদের অবিচ্ছেদ্য অংশ।

প্রাথমিক পরিচর্যা শেষে ছানা দুটিকে লোকালয় থেকে দূরে একটি ঝোপঝাড়পূর্ণ নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, বন্যপ্রাণীকে শত্রু না ভেবে পরিবেশের বন্ধু হিসেবে গ্রহণ করা আমাদের নৈতিক দায়িত্ব। স্থানীয়দের সচেতনতার কারণেই আজ এই প্রাণ দুটি রক্ষা পেল। বন্যপ্রাণী সংরক্ষণে সংগঠনটির এমন সময়োচিত ও মানবিক পদক্ষেপ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।