Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে উন্নয়ন বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই কর্ণফুলি পেপার মিল লিমিটেডের( কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কেপিএম এর মহা ব্যবস্থাপক( বানিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, কেপিএম এর উৎপাদন বিভাগের প্রধান মোঃ মইদুল ইসলাম,ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, সিনিয়র সাংবাদিক ঝুলন দত্ত, কেপিএম স্কুলের প্রাক্তন শিক্ষক হারুন আল রশীদ, চন্দ্রঘোনা মা মনি ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক দ্বীন মোহাম্মদ এবং মানবাধিকার কর্মী নুর বেগম মিতা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।