Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

দ্রুত সময়ের মধ্যে তালতলী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

“দ্রুত সময়ের মধ্যে তালতলী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে, তা না হলে মৎস্য কৃষিসহ দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা চরম ঝুঁকির মধ্যে পড়বে”।

যুদ্ধ থামাও পৃথিবী বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে বরগুনায় এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বরগুনা সাইকেলিং কমিউনিটি, সাংবাদিক ইউনিয়ন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটার কিপারস বাংলাদেশ বরগুনা শাখার আয়োজনে বরগুনা সদরঘাট মসজিদ চত্বরে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ধরিত্রী রক্ষায় আমরা ধরা’র সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ, সদস্য সচিব মুশফিক আরিফ, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় সভাপতি অলিউল্লাহ আলামিন, সাইকেলিং কমিউনিটির সমন্বয়ক আহসান আল নোমান, জিহাদ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি বন্ধ করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।