Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনের তথ্যে মিলল চাঞ্চল্যকর ইঙ্গিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্ম হত্যা বলে ধারণা করা হলেও, ঘটনাস্থল থেকে পাওয়া একটি চিরকুট এবং তার মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে নতুন কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মিমোর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। মিমো রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাসাতেই আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি চিরকুটে তিনি একজন শিক্ষকের নাম উল্লেখ করে গেছেন।

চেয়ারম্যান আরও জানান, সকালে বিষয়টি জানার পর বিভাগের শিক্ষকরা তার বাসায় যান। পরে তার মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণে ওই শিক্ষকের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়। এ প্রেক্ষিতে পুলিশ ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। পাশাপাশি মিমোর এক ঘনিষ্ঠ সহপাঠীকেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

এ বিষয়ে গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া কিছু আলামতের ভিত্তিতে বিভাগের একজন শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হবে। একই ঘটনায় ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।