Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কুমিল্লা নগরীর চর্থায় দুই গ্রুপে সংঘর্ষে আহত ৩০,

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় ও জিনাপুকুর পাড় এলাকায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টানা তিন দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৬ এপ্রিল) পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় এলাকার তরুণদের মধ্যে কথা কাটাকাটি থেকে বিবাদের সূত্রপাত হয়। পরবর্তীতে এই বিরোধ বড় আকার ধারণ করলে স্থানীয় বাসিন্দারাও এতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা জিনাপুকুর পাড়ের ‘নয়ন গ্রুপ’ ও থিরাপুকুর পাড়ের ‘স্বপন গ্রুপ’-এ বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। টানা তিন দিন ধরে চলা এই হামলায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত একদল তরুণ দেশীয় অস্ত্র হাতে প্রতিপক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এমনকি ভিডিওতে একজনকে সরাসরি গুলি ছুড়তেও দেখা যায়। ইট-পাটকেলের আঘাতে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল আনোয়ার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষ। ইতোমধ্যে এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।