Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের মৃত্যুর খবর শোনার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন মা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, আওয়ামী লীগ নেতা ও সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব উদ্দিন শাহীন মারা গেছেন। তার মৃত্যুর খবর শোনার পর শোক সইতে না পেরে তার মা মোছা. জোবাইদা মনি মৃত্যুবরণ করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাব উদ্দিন শাহীন সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি এলাকা ছেড়ে গাজীপুরে বসবাস করছিলেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর প্রায় চার ঘণ্টা পর রোববার সকাল ৬টার দিকে তার মা মোছা. জোবাইদা মনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয়রা জানান, মা-ছেলের এমন পরপর মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।