Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

জামালপুরে নামাজের সময় অটোরিকশা চুরি, বিপাকে চালক

ঢাকা ইনফো২৪
মার্চ ১০, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নামাজ আদায়ের সময় অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এতে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে বিপাকে পড়েছেন এক অটোরিকশা চালক।


ভুক্তভোগী মোঃ সোলাইমান (পিতা: মোঃ বদি মন্ডল) মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর গাবেরগ্রাম এলাকার বাসিন্দা। পরিবারে পাঁচ সদস্যের ভরণপোষণের দায়িত্ব তার ওপরই নির্ভরশীল। দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে তিনি সংসার পরিচালনা করে আসছিলেন।


জানা গেছে, গত ৫ মার্চ ২০২৬ তারিখে আনুমানিক বিকেল ৫টার দিকে তিনি নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাইরে এসে দেখেন, তার অটোরিকশাটি সেখানে নেই। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি।


অটোরিকশাটি ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। এ ঘটনায় তিনি আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।


ভুক্তভোগী জানান, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গেছে।


স্থানীয়রা জানান, এলাকায় নিরাপত্তা জোরদার ও সিসিটিভি নজরদারি বাড়ানো হলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতে পারে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।