Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, জানা গেল কারণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতার জারির পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।

সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল এভিয়েশন চেয়ারম‍্যান গণমাধ্যমকে জানান, গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কায় পুলিশ সদর দপ্তরের চিঠির প্রেক্ষিতে শাহজালালসহ দেশের ৮টি বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতাসংক্রান্ত একটি চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। পাশাপাশি বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও জানা যায়, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনায় নিয়ে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগমন (অ্যারাইভাল) ও প্রস্থান (ডিপারচার) উভয় ক্ষেত্রেই তল্লাশি আরও কঠোর করা হয়েছে। কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিলে তা দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ।

তিনি আরও বলেন, সিকিউরিটি পার্সন ছাড়া বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে তল্লাশিতে কোনো ধরনের ঘাটতি না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন প্রবেশপথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোথাও কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশও রয়েছে।

এর আগে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) কামরুল আহসানের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।