Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের অভিযানে জনপ্রিয় চিত্রনায়ক গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে পুলিশ অভিযান চলাকালে চিত্রনায়ক মাসুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ১০৪ জনকে আটক করা হয়, যাদের মধ্যে তিনি ছিলেন একজন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর চিত্রনায়ক মাসুদ শেখকে তিন দিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯৯৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন মাসুদ শেখ। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গেও। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘দেশপ্রেমিক’, ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামী বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’, ‘মানুষ কেন অমানুষ’, ‘টাইম নাই’, ‘চক্রান্তের শিকার’ উল্লেখযোগ্য।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।