Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

রাঙ্গাবালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
মার্চ ১০, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর।


সভায় বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে এবং সমান সুযোগ তৈরি করতে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা নারী শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়ানোরও আহ্বান জানান।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বক্তারা আরও উল্লেখ করেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তনও প্রয়োজন। এতে নারীর অধিকার আরও সুরক্ষিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।


বি

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।