সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাফ চাই, আর হবে না- কেন বললেন জনপ্রিয় অভিনেত্রী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে পড়া জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি প্লাস্টিক সার্জারি নিয়ে ছড়ানো গুঞ্জন সম্পর্কে মুখ খুলেছেন।

একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে আগে কখনো প্রকাশ্যে কথা বলেননি। তার ভাষায়, “প্রত্যেক মানুষই জন্মগতভাবে সুন্দর। ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।”

অভিনেত্রী বলেন, নিজের একটি বিউটি স্যালুন থাকায় সৌন্দর্যচর্চা ও গ্রুমিং বিষয়ে তার আগ্রহ রয়েছে। সেই আগ্রহ থেকেই চেহারায় সামান্য কিছু পরিবর্তনের কথা ভেবেছিলেন।

তিনি স্পষ্ট করে জানান, “কখনোই এমন উদ্দেশ্য ছিল না যে বাড়তি কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে। আমি যেমন আছি, তেমনই খুশি। তবে টুকটাক দুয়েকটা জিনিস একটু অ্যাড করেছি। আর তাতেই ভক্তরা খুব রেগে গেল। তখন মনে মনে বলেছি, ভাই মাফ চাই, আর হবে না।”

বিদেশি তারকারা একই ধরনের পরিবর্তন করলে সেটিকে ‘গ্রুমিং’ হিসেবে দেখা হলেও দেশের শিল্পীদের ক্ষেত্রে তা নিয়ে ট্রল করা হয়—এমন প্রশ্নে কিছুটা হতাশাও প্রকাশ করেন কেয়া পায়েল।

তার মতে, “আমাদের দেশের মানুষ একটু বেশি আবেগী। একজন কিছু বলা শুরু করলে অন্যরাও না জেনেই বলতে থাকে। কী হয়েছে না জেনেই মন্তব্য করে—এই হুজুগে মানসিকতা আমাদের সমাজে আছে।”




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});