সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার সকাল ১০ টার পর থেকে কখনো ভারি আবার কখনো মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অ ব্যাহত থাকলে শহরে জলাবদ্ধতা হতে পারে।
গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা। বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন এ অবস্থা থাকতে পারে। এসময় বরিশাল নদী বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
