Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা, সাথে সাথে বাসচালক আটক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী সরকারি গাড়ির সঙ্গে ট্রাস্ট মিনিবাসের ধাক্কার ঘটনায় বাসচালক ওমর ফারুক (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে এই ধাক্কা লাগার সাথে সাথেই চালককে আটক করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

পুলিশ জানায়, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর বনানী থানাধীন বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকায় চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। সেখানে ট্রাস্ট মিনিবাসের সঙ্গে প্রতিমন্ত্রীর গাড়ির সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিরাপদ ছিলেন বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে হেফাজতে নেয়।

পরে প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতেই বাসচালক ওমর ফারুককে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।