Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

খুবিসাসের নির্বাচন কাল, ১১ পদে লড়বে ১৯ প্রার্থী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আগামীকাল অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

জানা গেছে, গত ২৭ এপ্রিল (সোমবার) নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়। পরবর্তীতে ২৮ এপ্রিল (মঙ্গলবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা এবং ২৯ এপ্রিল মনোনয়নপত্র জমা প্রদান কর্মসূচি সম্পন্ন হয়। একই দিনে প্রার্থিতা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন।

সমিতির আসন্ন নির্বাচনে মোট ১১টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ইব্রাহিম খলীল ও মোঃ হাসিবুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে রয়েছেন আল মামুন ও সানজিদা আক্তার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্ক মন্ডল ও মোঃ নাহিদ হাসান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবিদ হাসান ও রাতুল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মারুফ আহম্মেদ ও তানিয়া তাবাসসুম এবং দপ্তর সম্পাদক পদে মোঃ মাহমুদ শেখ ও মোঃ মাহফুজ আহম্মেদ প্রার্থী হিসেবে লড়ছেন। কার্যনির্বাহী সদস্যের ৩টি পদের জন্য  প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম মিফতাহুল ইসলাম মাহিন, শাফিউল ইসলাম, ইউসুফ সাদিক, মেহেদী হাসান ও সোহান সাকিব।

অন্যদিকে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ ফাহাদ খন্দকার এবং অর্থ সম্পাদক পদে জাহিদা সুলতানা রিমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে দুই পদে কোনো ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

সাংবাদিক সমিতির এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আশিক উর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।