Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

SHIFT CAMPAIGN KNOWLEDGE & EXPERIENCE SHARING

শিরোনামে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর স্কুল এন্ড কলেজ হলরুমে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন পারিবারিক আয় উন্নয়ন সংস্থা (ফিডা’র) আয়োজনে বুধবার দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম শিকদার। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু, ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, ফিডার সভাপতি হোসনে মাহবুবা বেগম,পরিচালক ফিরোজ আহমেদ পাশা,শিক্ষক নাহিদা আক্তার,হেমন্ত কুমার রায় প্রমুখ।

এ অনুষ্ঠানে ফিডার শিফট মেম্বার সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।এ সময় বিভিন্ন বিষয়ের ওপর খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।