Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে এজলাসে তোলার সময় টেনশন না করতে বলা কনস্টেবল জামাল ও মো. সোলাইমান হোসেনকে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল ও মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয় যে, ২৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামী হাসানুল হক ইনুকে এজলাস হতে হাজতখানায় আনা-নেয়ার পথে ডিএমপি ঢাকা হতে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল জামাল ও কনস্টেবল সোলাইমান বিভিন্ন ধরণের শৃঙ্খলা বহির্ভূত আলাপ আলোচনা করেছেন। এই মর্মে ধারণকৃত ভিডিও ফুটেজে দৃশ্যমান তাদের শৃঙ্খলা বহির্ভূত আচরণে অত্র ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নসহ বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায়, কনস্টেবল জামাল হোসেন ও কনস্টেবল মো. সেলাইমান হোসেন দ্বয়ের বিপক্ষে আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণক্রমে অত্র ট্রাইব্যুনালকে অবগত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।