Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

একাধিক মামলায় ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছরের অধীক পলাতক থাকার পর অবশেষে পটুয়াখালী সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক দণ্ডপ্রাপ্ত আসামি।পটুয়াখালী জেলা পুলিশের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামি মো. আনোয়ার হোসেন (৪৮) ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা গ্রামের মৃত- গনি হাওলাদার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল থানার ডাকাতি মামলায় আদালত তাকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। গ্রেফতার এড়াতে তিনি নিজের নাম পরিবর্তন করে ‘রেজাউর রহমান রেজা’ নামে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং সেই নামে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঢাকায় গণপরিবহন চালাতেন।
এদিকে, তার বিরুদ্ধে ময়মনসিংহ, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন গ্রেফতারকৃত আসামি নাম পরিচয় পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।বিভিন্ন কৌশল অবলম্বনে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।