Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

গণভোটের রায় নিয়ে টালবাহানা, দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্যের অভিযোগ তুলে ৭ বিভাগে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

এ সময় জামায়াতের এই নেতা বলেন, সরকারি দল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও এখন গণভোটের গণরায় বাস্তবায়নে তালবাহানা করছে। ২ তৃতীয়াংশ মেজরিটিকে ভিত্তি করে, সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে।

বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের জানান, গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য জোট মাঠে থাকবে। ৭ বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। আগামী ১৬ মে রাজশাহী বিভাগের সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির শুরু হবে।

তিনি বলেন, সরকারি দল দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের জায়গায় ছাত্রদলকে পুনবার্সনের প্রকল্প নিয়েছে।

এর প্রতিবাদে সারা দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নিয়ে লিয়াঁজো কমিটি গঠন করা হবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।