Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কুমিল্লায় ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের খোরশেদ আলমের ছেলে। বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ‘২০২১ সালের ২০ মে বুড়িচংয়ের ভারেল্লা গ্রামে আসামি ময়নাল ভুক্তভুগী শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে মুড়িয়ে টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখেন।

এ ঘটনায় নিহত উম্মে হাবিবা মীমের মা পারভিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’ মামলার তদন্ত ও বিচার শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন নিহত শিশুর মা পারভিন বেগম। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।