Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কলাবাগান থানার এসআই নিখোঁজ, মোবাইল বন্ধ

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই কর্মকর্তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, রাকিবুল হাসান সেদিন রাত্রিকালীন ডিউটির কথা বলে ব্যারাক থেকে বের হন। বিকাল সাড়ে ৫টার দিকে একবার সাদা পোশাকে বের হয়ে চা পান করে আবার ব্যারাকে ফেরেন। পরে রাত পৌনে ৮টার দিকে আবার সাদা পোশাকে বের হন এবং এরপর থেকে আর তার কোনো সন্ধান মেলেনি।

ওসি আরও বলেন, “তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সারা দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।”

পরিবারের সদস্যরাও তার কোনো খোঁজ দিতে পারেননি। ওসি জানান, পরিবারের ভাষ্যমতে তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন এবং তার সঙ্গে কারও কোনো বিরোধের তথ্য পাওয়া যায়নি।

রাকিবুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের বাসিন্দা। তিনি থানার ব্যারাকেই অবস্থান করতেন।

এ বিষয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার নাসিম এ-গুলশান বলেন, “তার অবস্থান সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবুল হাসানের সঙ্গে কোনো অস্ত্র ছিল না। তার অবস্থান শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।