Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. রাজনীতি
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক নাহিদ 

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।১১ সদস্যের এই কার্য নির্বাহী কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ নাহিদ হাসান 

৩০ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো.আশিক উর রহমান। 

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট  ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মোঃ তারেক বিন সালাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম। 

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সানজিদা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হাসান, অর্থ সম্পাদক জাহিদা সুলতানা রিমা, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ শেখ , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মারুফ আহমেদ(সূর্য) 

এ ছাড়াও কার্য নির্বাহী সদস্যরা হলেন মেহেদি হাসান, ইউসুফ সাদিক, সোহান সাকিব।

ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার সহ সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।