শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের সতর্কবার্তা

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা সহ দেশের চারটি বিভাগে আগামী দুই দিন অতি ভারি বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২ মে) দুপুরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। বঙ্গোপসাগর ও দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সৃষ্টি অব্যাহত থাকায় এই বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে কোথাও কোথাও ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার চেয়েও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারি বর্ষণের ফলে এসব বিভাগের নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জন্য আলাদা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অতি ভারি বৃষ্টির কারণে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।