রাজশাহী দুর্গাপুর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, উজানখলসী ইউনিয়ন তহসীল অফিসের রাস্তা, দুর্গাপুর থানার প্রবেশের রাস্তা, দুর্গাপুর ডিগ্রী কলেজের রাস্তা, কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও মেইনগেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় এসব উন্নমনমূলক কাজের উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এছাড়াও তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের ভবন পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা, সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।