রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

​সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ট্রাক ও নির্মাণ শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।

রবিবার ভোর সোয়া ৬টার দিকে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে, যাদের অধিকাংশেরই বাড়ি সুনামগঞ্জ জেলায়। এই ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সিলেট নগরী থেকে একটি ডিআই পিকআপে করে প্রায় ১৫-১৬ জন নির্মাণ শ্রমিক কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পিকআপটি দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক (ঢাকা-সিলেট অভিমুখ) থেকে আসা চট্টগ্রাম মেট্রো-ট-১১-১১০৫ নম্বরের একটি কাঠবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

​সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জন শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও ৪ জনকে মৃত ঘোষণা করেন।

​পুলিশ এখন পর্যন্ত নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে তারা হলেন, ​মো. সুরুজ আলী (৬০) দিরাই, ​মোছা. মুন্নি (৩৫), ​মো. ফরিদুল (৩৫) নুরনগর, দিরাই, ​মো. বদরুল (৩০) জালালাবাদ, সিলেট।

​অন্য চারজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। অন্যদিকে, আহতদের মধ্যে সুনামগঞ্জের ধর্মপাশা ও দিরাই, হবিগঞ্জের চুনারুঘাট এবং সিলেটের কোম্পানীগঞ্জ ও আম্বরখানা এলাকার বাসিন্দা রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

​সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান​ ভোরবেলা কুয়াশা বা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

​একসাথে ৮ শ্রমিকের মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা সবাই দিনমজুর এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাদের পরিবারে চলছে শোকের মাতম। বর্তমানে লাশগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।