সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

টানা পাচঁ মাস এলো ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এ ধারা অব্যাহত রয়েছে। গত এপ্রিল মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩১২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।

গত বছরের এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ডলার। যদিও আগের মাস মার্চের তুলনায় তা ১৬ দশমিক ৮০ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। গত অর্থ বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৫৩ কোটি ডলার।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।