বুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় দেওয়ালে চাপা পড়ে আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশা মনির বাবা ইকবাল বলেন, সকাল সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে খেলার সময় একটি বাসার দেওয়াল ভেঙে চাপা পড়ে আমার মেয়েসহ নুসরাত আক্তার। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে দ্রুত উদ্ধার করে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার ইয়াফেদি এলাকায় ও নুসরাতের বাবার নাম শরীফ মিয়া। বর্তমানে উত্তরা পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের ৮ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



মাসুম/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।