মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারত থেকে পুশইনের কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসামের মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্যের পর বাংলাদেশ ইতোমধ্যে কড়া প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত রয়েছে।

চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা আলোচনায় আসবে কি না- জানতে চাইলে তিনি বলেন, সফরের সময় এ বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিস্তা নদী সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের সমস্যার সমাধান করা সরকারের অঙ্গীকার এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।