Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১১ মার্চ) দুপুরে নালিতাবাড়ী থানা সুত্র এ তথ্য জানায়। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের চাটকিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে এসব মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের তথ্য পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন ও এসআই রাসেল রৌহান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল চাটকিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় করে আনা ৫টি বস্তা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫টি বস্তা থেকে মোট ৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বোতল জব্দ করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন।



মাসুম/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।