মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই চমক সৃষ্টি করেছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে তারা একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।

তবে সরকার গঠনের জন্য এখনো সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে রয়েছে দলটি—প্রয়োজন অন্তত আরও ১০ জন বিধায়কের সমর্থন। সবকিছু অনুকূলে থাকলে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

এ অবস্থায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছেন বিজয়। তার আগে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সমর্থন পেতে ইতোমধ্যেই ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। কংগ্রেস এবং পাট্টালি মাক্কাল কাছি সমর্থনের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। কংগ্রেস পেয়েছে পাঁচটি আসন, আর পাট্টালি মাক্কাল কাছি পেয়েছে চারটি আসন।

অন্যদিকে বাম দলগুলো এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। বিদুথালাই চিরুথাইগাল কাছি ও দেশিয়া মুরুপোক্কু দ্রাবিড় কাছাগমসহ কয়েকটি ছোট দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চায়।

নির্বাচনে ৭৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দ্রাবিড় মুন্নেত্র কাছাগম নেতৃত্বাধীন জোট। আর সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কাছাগম ও বিজেপি জোট পেয়েছে ৫৩টি আসন।

সূত্র বলছে, আন্না দ্রাবিড় মুন্নেত্র কাছাগম থেকেও জোটে আসার আগ্রহ ছিল। তবে বিজেপির সঙ্গে তাদের রাজনৈতিক অবস্থানের কারণে সেই সম্ভাবনা জটিল হয়ে উঠেছে। কারণ বিজয় ইতোমধ্যেই বিজেপিকে ‘নীতিগত শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন।

এ পরিস্থিতিতে বিজয় কি সরকার গঠন করতে পারবেন, নাকি তামিলনাড়ুতে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়বে?

সূত্রঃ আনন্দবাজার।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।