মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

লালপুরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাদ্দাম গোপালপুরের মহিষাখোলা এলাকার আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাদ্দামের সঙ্গে তার চাচাতো ভাই লালন ও বানিয়ামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লালন ও তার শ্বশুরবাড়ির লোকজন সাদ্দামের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।