মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় দু’টি উন্নয়ন প্রকল্পের নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

৪ঠা মে (সোমবার) দুপুরে পাইকগাছা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে জায়গা নির্ধারণের জন্য উপজেলা সদরের টিটিসি সংলগ্ন পাইকগাছা কয়রা সড়কের পশ্চিম পাশে শিববাটী মৌজার সম্ভাব্য এক একর আয়তনের একটি জায়গা পরিদর্শন করেন তিনি। এরপর তিনি শিববাটী ব্রীজ সংলগ্ন কাটাখালী সড়কের দক্ষিণ পাশে স্মরণখালী মৌজায় ৫’শ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র নির্মাণের লক্ষ্যে অধিগ্রহণ কৃত দুই একর জায়গা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, মুজাহিদ, তামিম রায়হান ও আল মামুন।

দুটি উন্নয়ন প্রকল্পের জায়গা পরিদর্শন করে এমপি আবুল কালাম আজাদ বলেন, প্রায় ১’শ কিলোমিটার দুরত্বের কারণে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কোথাও ত্রুটি কিংবা সমস্যা দেখা দিলে পুনরায় সংযোগ স্থাপন বিলম্বিত হয়। গ্রীড উপকেন্দ্র না থাকায় প্রতিনিয়ত এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রীড উপকেন্দ্র চালু হলে আগামীতে পাইকগাছা-কয়রায় বিদ্যুতের কোন ঘাটতি থাকবে না এবং সরবরাহ স্বাভাবিক হবে।

অন্যদিকে কয়রায় মতো পাইকগাছায় ও একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে এবং দেশের যেসব উপজেলায় ফায়ার সার্ভিস নাই, এ ধরনের ২৯ টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ শুরু করা হবে এমনটাই আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে এলাকায় অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে বলেও জানান তিনি। এছাড়াও তিনি ভূমি সংক্রান্ত সহ পরবর্তী উন্নয়ন কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শও দেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।