বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কালুখালীতে পেঁয়াজ বিক্রি বন্ধ, কৃষকদের বাজার বন্ধ করে বিক্ষোভ

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর বিভিন্ন বাজারে ৪৩ কেজিতে মন না দেওয়ায় ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে পেয়াজ ক্রয় করছেনা, এদিকে পেয়াজ বিক্রি বন্ধ থাকায় কালুখালীর রতনদিয়া বাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কৃষকরা বিক্ষোভ মিছিল করেছে।

পেয়াজ বিক্রি বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এতে করে কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। কৃষকরা বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন।

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে বুধবার (৬ মে ) সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে পেয়াজ বিক্রি করতে আাসা কৃষকগন।

বাজারে পেয়াজ বিক্রি করতে আসা কৃষকদের অভিযোগ তারা অতিরিক্ত (ধলতা) পেয়াজ দিবেনা, তাই ব্যবসায়ীরা জোট বন্ধ হয়ে পেয়াজ কেনা থেকে বিরত রয়েছে। একই সাথে প্রশাসনের দুর্বলতাকেই দায়ী করছেন তারা।

কৃষকরা বিক্ষোভ মিছিলে শ্লোগান তুলেন পেয়াজ বিক্রি বন্ধ সব বাজার বন্ধ, ধলতা ছাড়া পেয়াজ ক্রয় করতে হবে, পেয়াজের ন্যায় দাম দিতে হবে।

রাজবাড়ী জেলা পেয়াজের জন্য বিখ্যাত দেশের এক তৃয়াংশ পেয়াজের যোগান দিয়ে থাকে এই জেলার কৃষকগন। পেয়াজের ন্যায্য মূল্য, সঠিক ওজনে বিক্রি করার মাধ্যমে সরকারের নীতিমালা বাস্তবায়ন চাই এ জেলার কৃষকগন।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন বলেন সচেতনতার জন্য মাইকিং করা হয়েছে বাজারে গিয়ে ব্যবসায়ী ও কৃষকদের সাথে কথা বলেছি আমরা। এটা নিয়ে আমরা আবারো বসব কৃষকদের ন্যায্য দাবী বাস্তবায়নে কাজ করছি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।