বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ বৃদ্ধাকে পাওয়া গেল তেঁতুলগাছের মগডালে

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজ ৬০ বছরের বৃদ্ধা সাজেদা বেগমকে তেঁতুল গাছের মগডালে পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃ‌ষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দবাজার এলাকার বাসিন্দা আবু সাইদের স্ত্রী সাজেদা বেগমকে বুধবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যা‌য়ে তাকে ‌বাড়ির পাশের একটি বড় তেঁতুলগাছের মগডালে দেখতে পান। এ সময় তাকে গাছের ওপর কখনো বসে, কখনো শুয়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, এত বয়স্ক একজন নারী গাছের উপর কীভাবে উঠল, এটা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয়দের ধারণা, তাকে ভুত ওখানে নিয়ে গেছে। তা না হলে এতো উঁচুতে এই নারীর পক্ষে ওঠা সম্ভব না।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে পুকুরপাড়ের একটি তেঁতুলগাছের মগডালে অবস্থান করতে দেখা যায়। তবে পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে। এরপর হঠাৎ ওই নারী গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।