বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাভারে পালাক্রমে ধর্ষন মামলার প্রধান আসামী অন্তর চৌধুরী গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এক নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় দায়ের করার মামলার প্রধান আসামী অন্তর চৌধুরীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬মে) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. মহব্বত কবির। এর আগে মঙ্গলবার রাতে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক অন্তর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এসময় তার সহযোগী মামলার দুই নম্বর আসামী দেলোয়ার হোসেন ওরফে দিলু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত অন্তর চৌধুরী (২৭) ঢাকা জেলার ধামরাই থানার বাসনা গ্রামের মো. সুজন ও অনিমা দম্পতির ছেলে। সে সাভারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মায়ের সাথে মিলে প্রতারনা এবং অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ধর্ষনের শিকার নারীর সাথে অন্তর চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার একপর্যায়ে ভুক্তভোগী নারী জীবিকার তাগিদে বিদেশ যাওয়ার কথা জানালে অন্তর চৌধুরী জানায় তার মা অনিমা বিদেশে পাঠানোর ব্যাপারে ভুক্তভোগীকে সহযোগীতা করতে পারবে। পরবর্তীতে অন্তর চৌধুরী তার বন্ধু দেলোয়ার হোসেন দিলু এবং মা অনিমাকে নিয়ে রাজফুলবাড়িয়া এলাকায় ভুক্তভোগীর ভাড়া বাসায় যায়। সেখান অনিমা ভুক্তভোগীর বাবার সাথে কথা বলে বিদেশ পাঠানোর জন্য ভুক্তভোগীর জাতীয় পরিচয় পত্র এবং পাসপোর্টের ফটোকপি নিয়ে চলে আসলেও অন্তর চৌধুরী ও তার বন্ধু দেলুয়ার হোসেন ওরফে দিলু ভুক্তভোগীর বাসায় থেকে যায়। পরবর্তীতে তারা বিদেশ পাঠানোর বিষয়ে সহযোগীতার কথা বলে সুযোগ বুঝে ভুক্তভোগী নারীর মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাত দমন আইনে মামলা দায়ের করে।

এব্যাপারে সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. মহব্বত কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী অন্তর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষন মামলার অপর আসামী দেলোয়ার হোসেন দিলু পালিয়ে যায়।

এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামী দেলোয়ার হোসেন দিলুকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন