বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু 

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে বজ্রপাতে মোঃ আব্দুস সামাদ খদগীর (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) বিকেল ৪টার দিকে গ্রামের কবরস্থানের উন্নয়ন কাজে সহযোগিতা করতে গেলে বজ্রপাতের স্বীকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি একই গ্রামের মৃত মাহাম খদগীরের ছেলে।

রাহুলিয়া গ্রামের ইকবাল হোসেন (প্রভাষক) জানান, মৃত আব্দুস সামাদ খদগীর রাহুলিয়া কবরস্থান পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। কবরস্থানের উন্নয়ন কাজ চলছিল। উন্নয়ন কাজ তদারকি করতে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, উপজেলার রাহুলিয়া গ্রামের আব্দুস সামাদ নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।