বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় রয়েছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও অনেক বেশি গতিশীল হয়েছে। তাই দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের আর প্রয়োজন নেই বলে সরকার মনে করছে।

তিনি বলেন, “পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কী প্রক্রিয়ায় এবং কীভাবে তারা ফিরে যাবে, সে বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে সিলেট অঞ্চলে পাথর উত্তোলন নিয়ে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ সংশ্লিষ্ট অঞ্চলে পাথর উত্তোলন ও সংরক্ষণ বিষয়ে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি নির্ধারণ করবে কোন এলাকা থেকে, কত গভীর পর্যন্ত এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা যায়, সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});