বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ক্যালেন্ডার ব্যবস্থাপনায় নতুন সফটওয়্যার চালু ইসির

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন ব্যবস্থাপনা আরও সমন্বিত ও সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল (EMS)’ নামের এ সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনসংক্রান্ত তথ্য হালনাগাদ রাখা হবে। একইসঙ্গে নির্বাচন তফসিল ঘোষণার প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে তথ্য এন্ট্রির নির্দেশ দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (৭ মে) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের যথাসময়ে তফসিল ঘোষণার সুবিধার্থে নির্বাচনি ক্যালেন্ডার সংক্রান্ত সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। উক্ত সফট্ওয়্যারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠানের তারিখ, গেজেট প্রকাশের তারিখ, শপথ গ্রহণের তারিখ ও প্রথম সভার তারিখসহ ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস ও মামলা ইত্যাদি বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত করে হালনাগাদ করা আবশ্যক।

এতে আরও বলা হয়েছে, নির্বাচনি ক্যালেন্ডার সংক্রান্ত সফট্ওয়্যারে (Election Schedule Management Module) উপজেলা/থানা নির্বাচন অফিসারগণকে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ অবস্থায় উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা আগামী ১৫ মে’এর মধ্যে আবশ্যিকভাবে তথ্য এন্ট্রি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উক্ত বিষয়টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাগণ মনিটরিং করবেন। এন্ট্রিকৃত তথ্যের সঠিকতা যাচাই করে সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাগণ প্রত্যয়ন প্রদান করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ মাঠ পর্যায় হতে EMS এর ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল এ তথ্য এন্ট্রি ও মনিটরিং করার জন্য লিংকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।