Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র রমজান মাসে জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের কেনাকাটার সময় পকেট-ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল-টাকা চুরি বৃদ্ধি পেয়েছে। পুলিশ গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পৌরসভার শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকা থেকে চোর চক্রের ৪ জন নারী সদস্যকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত নারী পকেটমাররা হলেন মাদারগঞ্জ থানার ময়লাকান্দি এলাকার হযরত আলীর স্ত্রী অনিতা খাতুন (৩০), একই গ্রামের মো. মাহবুবের স্ত্রী রেখা আক্তার (২০), ইসলামপুর থানার মাঝবাড়ী এলাকার বানু মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩০) ও মেলান্দহ থানার মোহাম্মদপুর সৈডাপাড়া এলাকার সাগর মিয়ার স্ত্রী বন্যা (২০)।

সূত্র জানায়, গত ৯ মার্চ দুপুরে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকায় কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আ. রশিদের স্ত্রী ফাতেমা খাতুনের ভ্যানিটি ব্যাগ থেকে পকেটমার চক্র নগদ টাকা, সোনা ও রুপার গহনা চুরি করে। তার অভিযোগের প্রেক্ষিতে থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পকেটমার চক্রের ৪ সদস্যকে আটক করে। ঈদের কেনাকাটা করতে আসা লোকদের টার্গেট করে জটলা সৃষ্টি করে সংঘবদ্ধ মহিলা চোর চক্রের সক্রিয় সদস্যরা পকেট-ভ্যানিটি ব্যাগ থেকে টাকা-মোবাইল-গহনা চুরি করে বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মাদারগঞ্জ, ইসলামপুর ও মেলান্দহ থানার বিভিন্ন গ্রামের চারজন নারীকে আজ দুপুরে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।



মাসুম/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।