Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ছিনতাইকালে আটক ২

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ জানায়, মহাসড়কের দাউদকান্দির গৌরীপুুরে বুধবার (১১ মার্চ) ১২টা একজন অটোরিকশা চালকের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় গৌরিপুরে কর্তব্যরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনসহ দুইজন ছিনতাইকারীকে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার মারুকা গ্রামের জাকির হোসেনের ছেলে মো: রিপন অপরজন চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে জুয়েল।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ছিনতাইকৃত মোবাইল ফোন দু’জনকে আটক করা হয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহণের জন্য দাউদকান্দি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



মাসুম/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।