শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শুক্রবার (৮ মে) বেলা সোয়া ১১টার দিকে লালমনিরহাট সদর থানার অন্তর্গত কর্নপুর মাঠের পাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত রুবিনা খাতুন (৪০) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের আকুল উদ্দিনের স্ত্রী।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে ওই সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার হবে। তথ্যানুযায়ী, বিজিবি’র একটি বিশেষ টহলদল কর্নপুর মাঠের পাড় এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রুবিনাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য সাত হাজার টাকা। ​

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ আসামিকে পুলিশে হস্তান্তর করেছে। বিজিবি জানায়, এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহ ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

​তিনি বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।