শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী অবৈধ অনুপ্রবেশ এবং আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু চোরাচালান রোধে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে।

​শনিবার (৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ১৫ বিজিবি।

বিজিবি জানায়, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও মাদক কারবার রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকতে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানবপাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতেও আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি।

​তিনি আরও জানান, ভারতের নির্বাচন-পরবর্তী সময়ে যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবি সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতিতে সীমান্ত নিরাপদ রাখতে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।