শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ভারতের পরবর্তী প্রতিরক্ষা প্রধান সুব্রামণি, নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পরবর্তী প্রতিরক্ষা প্রধান সুব্রামণি, নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন

ভারতের পরবর্তী প্রতিরক্ষা প্রধান সুব্রামণি, নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন

ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিযুক্ত করেছে দেশটির সরকার। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আসছে। বর্তমানে মুম্বাইয়ে পশ্চিম নৌ কমান্ডার হিসেবে কর্মরত ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আগামী ৩১ মে পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। একইসঙ্গে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করা হয়েছে। 

আগামী ৩০ মে জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাঁর অবসরের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদের দায়িত্ব গ্রহণ করবেন রাজা সুব্রামানি। একই সঙ্গে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের (উগঅ) সচিব হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

সরকারি ঘোষণা অনুযায়ী, লে. জেনারেল রাজা সুব্রামানি (পিভিএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম) দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ১ জুলাই, ২০২৪ থেকে ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান এবং তারও আগে সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আসছে। বর্তমানে মুম্বাইয়ে পশ্চিম নৌ কমান্ডার হিসেবে কর্মরত ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আগামী ৩১ মে পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তার কার্যকাল স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। ১৯৮৭ সালে নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধবিদ্যায় একজন বিশেষজ্ঞ। তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি ছাড়াও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্বনামধন্য নেভাল ওয়ার কলেজের প্রাক্তন ছাত্র।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।