রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের অঙ্গীকার থালাপতি বিজয়ের

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

থালাপতি বিজয়

থালাপতি বিজয়

তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়েছেন থালাপতি বিজয়। ওই বক্তব্যে বিজয় জানান, সরকারের প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে গৃহস্থালি গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন।

আজ রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রীবলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং ‘প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ’ গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে তার সরকারের কাজ মূল্যায়নের জন্য জনগণের কাছে যুক্তিসঙ্গত সময়ও চান তিনি।

তিনি বলেন, কোনো রাজবংশ বা অভিজাত পরিবার থেকে আসা নন বলেই জনগণ তাকে এবার গ্রহণ করেছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র হব।’ তার এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় জোটসঙ্গীদের চাপমুক্ত থেকে সরকার পরিচালনা করবেন তিনি।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬২৪ কোটি রুপি। এর মধ্যে ২১৩ কোটি রুপি সঞ্চয় হিসাব এবং ১০০ কোটি রুপি বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে রয়েছে।

বিজয় জানান, স্বচ্ছতার স্বার্থে তিনি রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করার কথা বিবেচনা করবেন। তার নতুন মন্ত্রিসভায় মোট ৯ জন মন্ত্রী রয়েছেন। সেখানে তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণ দেখা গেছে। প্রথম দফার সিদ্ধান্তে গৃহস্থালির জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়া হয়।

এ সময় মঞ্চে উপস্থিত জোটসঙ্গী নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়। তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কে সি ভেনুগোপাল, তামিলনাড়ু কংগ্রেস নেতা কে সেলভাপেরুনথাগাই, প্রবীণ চক্রবর্তী, সিপিআই(এম) নেতা এম এ বেবি, থোল থিরুমাভালাভান, ডি রাজাসহ জোটের অন্য নেতাদের ধন্যবাদ জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।