রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ইরাকের মরুভূমিতে ইসরাইলের গোপন ঘাঁটি!

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ইসরাইলের গোপন ঘাঁটি

ইসরাইলের গোপন ঘাঁটি

ইরানের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার সুবিধার্থে ইরাকের মরুভূমিতে ইসরাইল একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই গোপন ঘাঁটিটি মূলত ইসরাইলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মার্কিন কর্মকর্তাদের সূত্র দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্মতিতে এই স্থাপনাটি তৈরি করা হয়।

এই সামরিক আস্তানার মূল লক্ষ্য ছিল ইরানে হামলা চালিয়ে ফেরার পথে ইসরাইলি যুদ্ধবিমানগুলোকে সহায়তা করা এবং কোনো বিমান বিধ্বস্ত হলে পাইলটদের উদ্ধারে দ্রুত অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন রাখা। 

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, অত্যন্ত সুকৌশলে নির্মিত এই ঘাঁটিটি দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ছিল। তবে গত মার্চ মাসের শুরুর দিকে এই গোপনীয়তা হুমকির মুখে পড়ে। ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যম তখন জানিয়েছিল, স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টারসহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেছেন।

মেষপালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী বিষয়টি তদন্ত করতে সেই এলাকায় অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘাঁটিটির অবস্থান গোপন রাখতে ইসরাইলি বাহিনী ইরাকি সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হামলার মাধ্যমে ইরাকি বাহিনীকে দূরে সরিয়ে রাখা হয় যাতে তারা মূল স্থাপনাটির হদিস না পায়। 

এই ঘটনার পর গত মার্চ মাসের শেষের দিকে ইরাক সরকার জাতিসংঘে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেখানে বিদেশি বাহিনীর বিমান হামলার কথা উল্লেখ করা হলেও ইরাক প্রাথমিকভাবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তবে ওয়াল স্ট্রিট জার্নালের সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে যে ওই সুনির্দিষ্ট হামলায় মার্কিন বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।