রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে জিংকসমৃদ্ধ উচ্চফলনশীল ব্রি ধান-১০২ এর ফলন বৃদ্ধি বিষয়ে কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১০ মে) বিকেলে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI)-এর হারভেস্টপ্লাস প্রোগ্রামের “রিয়েক্টস-ইন (REACTS-IN)” প্রকল্পের উদ্যোগে ভেড়িভেড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলার অতিরিক্ত কর্মকর্তা নিহারঞ্জন রায়। এছাড়াও ইএসডিও ও রিয়েক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম, ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান এবং আবু তালহা শিশির।

আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রি ধান-১০২ শুধু উচ্চফলনশীল ধানই নয়, এটি পুষ্টিগুণেও অত্যন্ত সমৃদ্ধ। বিশেষ করে এতে বিদ্যমান জিংক শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী নারীদের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে কম পানি, কম সার এবং কম পরিচর্যায় ভালো ফলন পাওয়ায় এই ধান কৃষকদের জন্য লাভজনক।

কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে ধানটির উৎপাদন কৌশল, রোগবালাই ব্যবস্থাপনা, পরিচর্যা ও বীজ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে কৃষকদের পরামর্শসহ জিংক চালের ভাত খাওয়ার পরামর্শ দেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।